ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বগা সেতু বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

বগা সেতু বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


বগা সেতু বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী: বগা সেতু বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন। দুমকী, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, লোহালিয়া নদীর ওপর এই সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।
বক্তারা জানান, ২০১৬ সালে চীনা প্রতিনিধিদলের সামনে বগা সেতুর গুরুত্ব তুলে ধরা হয় এবং ২০১৭ সালে বেকুটিয়ার সঙ্গে বগা সেতুরও সমঝোতা স্বাক্ষর হয়। কিন্তু পরিতাপের বিষয়, বেকুটিয়া সেতুর কাজ ২০১৮ সালেই শুরু হলেও বগা সেতুর ডিপিপি এখনো সম্পন্ন হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান, মোহাম্মদ সাইদুর রহমান খান, অ্যাডভোকেট রুহুল আমিন, শাহাবুদ্দিন সাবু, সবুজ তালুকদার, মঙ্গল বলো, মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে ডিপিপির কাজ সম্পন্ন করে প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রেরণের দাবি জানান, অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:১৪   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ