ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ব্যাংকে টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে দুই যুবক আটক

ব্যাংকে টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে দুই যুবক আটক


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


ব্যাংকে টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে দুই যুবক আটক

হবিগঞ্জ: নবীগঞ্জ শহরের ব্যাংকের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যুবক জনতার হাতে আটক হয়েছে। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেয়া হয়েছে নবীগঞ্জ থানায় সোপর্দ করার জন্য, কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এনিয়ে বিরাজ করছে নানা প্রশ্ন। এব্যাপারে সাবেক কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। ফেসবুকে ছিনতাইকারী আটকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক লিমিটেড থেকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের এক মুরব্বি কৃষক মাসুক মিয়া ২০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে ব্যাংকের নীচ তলা আসামাত্র তিন ছিনতাইকারী জোর করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার কান্নাকাটি দেখে বিএনপি নেতা আবুল কালাম মিটু,সাবেক কাউন্সিলার নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী গংরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকরাও করলে অপরজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী হলো নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের আবদাল মিয়ার পুত্র দিলদার মিয়া ও আবুল মিয়া পুত্র জাহাঙ্গীর মিয়া। জনতা এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করেন।
পরে উপস্থিত জনতা আটককৃত ছিনতাইকারীদের গনপিটুনি দিয়ে স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের নিকট দেয়া হয় তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার জন্য।
এব্যাপারে বিএনপি নেতা ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুন্ম আহবায়ক আবুল কালাম মিটু বলেন, আমি এক মুরব্বির কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় আমার চোখে পড়ে । পরে আমি স্থানীয় জনগনের সহায়তায় দুইজনকে আটক করি আর একজন পালিয়ে যায়। আমরা আটককৃতদের স্থানীয় কাউন্সিলার আব্দুস ছোবহানের জিম্মায় দেই তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য। তিনি নিয়ে যান থানায় দিবেন বলে কিন্তু কেন দেননি জানি না।
এব্যাপারে সাবেক কাউন্সিলার আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে নবীগঞ্জ তানার ওসি মোঃ কামাল হোসেন এরিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেন থানায় কোন ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৪   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ