ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে আধুনিক যাত্রীসেবায় এসি বাস সার্ভিসের প্রত্যয়ে যাত্রা শুরু

নবাবগঞ্জে আধুনিক যাত্রীসেবায় এসি বাস সার্ভিসের প্রত্যয়ে যাত্রা শুরু


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


নবাবগঞ্জে আধুনিক যাত্রীসেবায় এসি বাস সার্ভিসের প্রত্যয়ে যাত্রা শুরু

ঢাকা: বান্দুরা আঞ্চলিক মহাসড়কে এবার এসি বাস সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দুরা বাসষ্টান্ডে দোয়া মাহফিল ও ফিতা কেটে এই রুটে ঢাকা থেকে বান্দুরা পর্যন্ত দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস তাদের এসি সিটিং সার্ভিসের উদ্বোধন করেন।জানা যায়, দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস প্রাথমিকভাবে ১০টি এসি বাসের মাধ্যমে যাত্রী পরিসেবা শুরু করবেন। আগামী রোববার সকাল ৭টা থেকে যাত্রী পরিবহণ শুরু হবে।

ম‍্যানেজিং ডিরেক্টর খন্দকার মাহমুদ আরশীন জানান, দোহার নবাবগঞ্জ উপজেলা রাজধানীর অত্যন্ত নিকটবর্তী হলেও পরিবহণ সেবায় অনেকটা পিছিয়ে রয়েছে। দুই উপজেলার বাসিন্দারা উন্নত পরিবহণ থেকে বঞ্চিত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও পরিবহণ সেবার মান সেভাবে উন্নত হয়নি। আমাদের ইচ্ছা ছিল দোহার নবাবগঞ্জবাসীর দুর্ভোগ লাঘবে যাত্রা সহজ ও আনন্দদায়ক করতে বাসের এসি সার্ভিস চালু করবো। এসি বাসের উদ্বোধনের মধ্য দিয়ে আজ আমাদের স্বপ্ন পূরণ হলো।

আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এসি বাসের কার্যক্রম শুরু হবে। এই রুটে চলাচলকারী বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক, আরামদায়ক এবং যাত্রীবান্ধব হবে। সেই সাথে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। আমরা আশা করি, এই পরিষেবা যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয় হবে এবং তারা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হবে। এসময় দোহার নবাবগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ এক্সপ্রেসের চেয়ারম্যান ইমদাদুল হক ও ম‍্যানেজিং ডিরেক্টর খন্দকার মাহমুদ আরশীন সহ স্থানীয় লোকজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১৭   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ