ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পটুয়াখালী: পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৫ মে) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এ আদেশ দেন।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস তালুকদার আদালতে হাজির হয়ে এজাহারনামীয় ৯ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এরপর মামলার নথি পর্যালোচনা করে আদালত পলাতক আসামি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবসহ অন্যান্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
কলাপাড়া বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট মামলা করা হয়। মামলার বাকি আসামিরা হলেন- উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মোতালে তালুকদার, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১১   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ