ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলা: লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার খামার বাড়ি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা ডঃ মো. শামীম আহমেদ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।
কর্মশালায় বক্তরা লালমোহন উপজেলায় কৃষকদের নিয়ে কৃষি অফিস মাঠ পর্যায়ে যে সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করেন এবং কৃষি বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। এসময় উপকারভোগী কৃষক ও কৃষানী, অন্যান্য কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির লোকজন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৩:৪১   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ