ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান

ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান


ফরিদপুর: মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীদের পাওনার দাবিতে সরকার ঘোষিত উৎসবভাতা,চিকিৎসাভাতা,বৈশাখীভাতাও গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ এর মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার অবসরপ্রাপ্তদের আবেদনপত্র,সরকারী আদেশের কপি সম্বলিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে প্রদানের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের কর্মকর্তা মো. নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সমন্ময়ক সাবেক সিডিএ আবুল বাশার বাদশা, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বিশ^জিৎ সরকার, সাবেক চালক সুভাষ রায় ।

এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) মো. আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(অর্থ)খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান। উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর ২০১৫ সালের জুলাই হতে সরকার ঘোষিত উৎসবভাতা,চিকিৎসাভাতা,বৈশাখীভাতা ও গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রদানের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষে গ্রহণ করা হয়নি বলে আবেদনকারীরা জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:১৮   ১৭৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ