ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণা: কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় একটি অবহিতকরণ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম। সেমিনারের মূল প্রধান উপস্থাপক ছিলেন, সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন।

সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৫   ২০৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ