ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বরগুনার পুলিশ সুপারের মতবনিময় সভা

আমতলীতে বরগুনার পুলিশ সুপারের মতবনিময় সভা


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


আমতলীতে বরগুনার পুলিশ সুপারের মতবনিময় সভা

বরগুনা: আমতলী থানা কমপ্লেক্স মিলনায়তনে  বিভিন্ন সড়কে যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা পুলিশ প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল। সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তারেক মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, প্রেসক্লাবে সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব মিয়া।

বক্তব্য রাখেন শ্রমিকদল সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, বাস মালিক মো. নিজাম উদ্দিন, ত্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনজুরুল হকসহ যাত্রিন্কযান ত্রিহুইলার চালক সমিতের নেতৃবৃন্দ।

মতবিনমিয় সভা শেষে পুলিশ সুপার ইব্রাহিম খলিল আমতলী নতুন বাজার চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। পরিদশর্নের সময়  ব্যবসায়ীদের ফুটপাত দখল করে রাখা  মালামাল  দ্রুত সরিয়ে ফেলার নির্দেশদেন দেন এবং ভবিষ্যাতে যাতে কোন ব্যবসায়ী  ফুটপাত  দখল করে  মালমাল না রাখে সে জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। এরপরও ফুটপাত দখল করে মালামাল রাখলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১০   ২০৯ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ