ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক

পটুয়াখালীঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার, ১৬ জেলে আটক।  নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তিনটি মাছ ধরার ট্রলার। শনিবার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে।

নৌ পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কিন্তু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা শনিবার সকালে সাগরে গিয়ে জাল ফেলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ট্রলারসহ তীরে নিয়ে আসার পর উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তিন ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে জেলে ও ট্রলার ছেড়ে দেওয়া হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘অবরোধ শতভাগ সফল করতে সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলেদের সাগরে মাছ শিকাররত অবস্থায় পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৯   ২৩৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ