ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » শিক্ষা পদক নিয়ে ফেসবুকে বিরুপ পোস্ট করায় শিক্ষক বরখাস্থ

শিক্ষা পদক নিয়ে ফেসবুকে বিরুপ পোস্ট করায় শিক্ষক বরখাস্থ




কুড়িগ্রাম: শিক্ষকদের দাবি আদায়ের বিষয়ে পোস্ট নয়,শিক্ষা পদক অনুষ্ঠানের বিষয় নিয়ে বিরুপ মন্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় রাজারহাটের আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

জানা গেছে,সম্প্রতি উক্ত সহকারি শিক্ষক তার ফেসবুক আইডি (ইংরেজিতে) “মনিবুল হক বসুনিয়া” থেকে শিক্ষা পদক নিয়ে আপত্তিকর পোস্ট করেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় শনিবার তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী

অফিস আদেশে বলা হয়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্র মোতাবেক উক্ত শিক্ষক “মনিবুল হক বসুনিয়া” (ইংরেজিতে) নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডি’তে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরুপ মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে করে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯(পরিমার্জিত সংস্করণ) এর ৭ ও ১০অনুচ্ছেদের পরিপন্থি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এর ৩(খ) বিধি অনুযায়ি অসাদাচারণের দায়ে অভিযুক্ত করে উক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।

ফেসবুক পোস্টের বিষয়ে সহকারি শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন,আড়াই-তিন মাস পূর্বে চট্রগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে বলেছিলেন না পোষালে চাকুরি ছেড়ে চলে যান। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে,আমি আমার ভাষায় প্রতিবাদ করেছি।

তবে মুঠো ফোনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান বলেন“ সম্প্রতি আপত্তিকর ওই পোস্টটি শিক্ষা পদক অনুষ্ঠান নিয়ে করা হয়েছিল। তিনি বলেন,“সোশ্যাল মিডিয়ায় জঘন্য ভাষা ব্যবহার করে তিনি সিনিয়র অফিসার,উর্দ্ধতন অফিসার,মন্ত্রী বা উপদেষ্টাকে নিয়ে যে কথা লিখেছেন এটা আসলে শিক্ষক না,মানুষেরও পর্যায়ে পরে না। এই পর্যায়ের। তিনি এতটাই নোংরা ভাষায় পোস্ট করেছেন। এজন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যে নির্দেশিকা সেটা লংঘন হয়েছে এবং আচরণ বিধিমালা চরম ভাবে লংঘন হওয়াতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৩   ২২১ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ