ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপি নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

বিএনপি নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


বিএনপি নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান (বাবুল)-কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি।

রোববার (১৮ মে) বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. খায়ের। তিনি জানান, গত ১৬ মে জেলা আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক চিঠিতে বাবুলকে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেনোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দলীয় স্বার্থ-বিরোধী কর্মকাণ্ড ও নানা অনিয়মের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে স্থানীয় কর্মসূচিতে ‘উর্ধ্বতন নির্দেশনা অমান্য’ ও ‘গ্রুপিং করে বিভ্রান্তি সৃষ্টির’ অভিযোগে ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি জেলা কমিটির নজরে এলে তদন্ত শেষে কারণ দর্শানোর নোটিশ জারি হয়।

এবিষয়ে অভিযুক্ত আনিছুর রহমান পাঠান (বাবুল) সমকাল-কে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন , বহু বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় জেলও খেটেছি। দলের ফোরামে আমি স্পষ্ট ব্যাখ্যা দেব। কিছু ষড়যন্ত্রকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিতর্কিত করতে চাইছে।

অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে জেলা আহ্বায়ক ডা. আনোয়ারুল হক বলেন, বহুদিক বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ​লিখিত জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেত্রকোনায় বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বও কড়া নজর রাখছে। দলের আদর্শভিত্তিক ঐক্য বজায় রাখতে ‘শোকজ’ নোটিশকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৪   ৩৩২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ