ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা

কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে বরদল গ্রামের ধানক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং ধান ভাঙার মেশিনে কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০-২৫ দিন আগে ধান কাটার শ্রমের বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাবিবুর রহমানের কাছে। রোববার সকালে বাবুল মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। একপর্যায়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন মিলে সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন।

ছেলেকে মারধরের ঘটনা দেখে বাবুল মিয়া দৌড়ে এগিয়ে এলে অভিযুক্তরা তাকে দাড়ি ধরে ফেলে দিয়ে বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:১৮   ১০৯ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ