ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী

তারাকান্দায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


ময়মনসিংহ: তারাকান্দায় খাল খনন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। মঙ্গলবার (১২ মে) তারাকান্দা উপজেলা রামপুর ইউনিয়নের বুরবুরিয়া বিলের লোকমান দারোগার জমি হতে কালিয়ান নদী পর্যন্ত ১৫৫০ মিটার খাল পুন: খনন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

উদ্বোধন শেষে অনুষ্ঠানে,ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। রামপুর খাল পুনঃখনন কর্মসূচিও সেই উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রতিমন্ত্রী বলেন,খাল খনন শুধু একটি প্রকল্প নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষকরা উপকৃত হবেন এবং জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক খাতে নানা চাপ তৈরি হয়েছে। তারপরও বর্তমান সরকার (বিএনপি) জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে।

তারাকান্দাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তারাকান্দায় সরকারের আরও বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এখানে মিনি স্টেডিয়াম নির্মাণ,স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর তারাকান্দা আসেনর সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সালেহীন,তারাকান্দা উপজেলা প্রকৌশলী এলজিইডি আয়েশা আখতার ও তারাকান্দা উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,আসাদুল হক মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত,) ইয়াসিন আলী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে তারাকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:০১   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ