ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন

কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


কলমাকান্দায় জাসাসের কর্মী সম্মেলন

নেত্রকোনা: কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ মে বিকেলে কলমাকান্দা উপজেলা সদরের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম।

এছাড়াও বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, নেত্রকোনা জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু এবং জাসাস কর্মী মোক্তার হোসেন প্রমুখ।

সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাসাসের পুরাতন কমিটি কর্মী সম্মেলন এর মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৯   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ