ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বিপাকে যাত্রীরা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বিপাকে যাত্রীরা


হবিগঞ্জ ( সিলেট ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বিপাকে যাত্রীরা

সিলেট: হবিগঞ্জে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শতশত সাধারণ যাত্রী। জেলা শহর থেকে মৌলভীবাজার ও সিলেট রুটে বাস চলাচল না করায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সরেজমিনে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ও প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, সকালে সিলেটে যাওয়ার জন্য বেরিয়ে বা টার্মিনালে এসে অনেক যাত্রীই বাসের দেখা পাননি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অধিক ভাড়ায় বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়ছেন চলাচলকারী যাত্রীরা। টার্মিনালে আটকে পড়া এক যাত্রী আক্ষেপ করে বলেন, “জরুরি কাজে সিলেটে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে দেখি সব বন্ধ। এখন গাড়ি পাওয়া যাচ্ছে না, আর পেলেও ভাড়া চাচ্ছে আকাশচুম্বী। সাধারণ মানুষকে জিম্মি করে এসব ধর্মঘট মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবহন নেতাদের সাথে আলোচনার চেষ্টা চলছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সমাধান বের করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে অনড় অবস্থানে রয়েছেন শ্রমিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জের সাথে সিলেট ও মৌলভীবাজারসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের দাবি, আলোচনার মাধ্যমে দ্রুত যেন এই সংকট নিরসন করা হয়।
জানা গেছে, মৌলভীবাজার এলাকায় বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ এ ধর্মঘটের ডাক দেয়। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীরা পড়েন চরম বিপাকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৬   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ