ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


নাজিরপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী- পঞ্চগ্রাম বাদামতলী এলাকার যাতায়াতের জন্য প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কার কাজ করা হয়।

কবিরাজবাড়ী-পঞ্চগ্রাম রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।

শনিবার (১৭ মে) বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন জামায়াত কর্মী সহ স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। খোন্তা দিয়ে মাটি কেটে রাস্তার মধ্যে যে গর্তগুলি হয়েছে ওই গর্ত গুলিকে ভরট দিতে দেখাগেছে। আবার অনেকে সেই মাটি ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।

স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে দীর্ঘদিন রাস্তাটিতেকোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টির সময় পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, তাই জামায়াতের উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।

রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি আইনজীবী আ্যডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জামাতের সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা শিবির সভাপতি শেখ আবু হানিফ, প্রফেসর প্রদীপ কুমার মন্ডলসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাসেল শিকদার বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ হয়েছে। ৫ আগস্ট এর আগে রাস্তাটি খুঁড়ে কাজ শুরু করছে ঠিকাদার, কিন্তু ৫ ই আগস্ট এর পরে তারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করে কোন সূরা হয়নি। এখন জামায়াত যে কাজটি করেছে এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ যে কাজটি আমার করার কথা ছিল। সেই কাজটি এখন জামাত ইসলামি করছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩২   ৪২৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ