ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে খুন, আটক ১

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে খুন, আটক ১


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


 

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী: হাতিয়া উপজেলায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকালে মুহুর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওসমানের বাড়ী উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট । সে একই এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে। এ ঘটনায় নিহতের ভাবী সাবিনা বেগম কে আটক করা হয়েছে।

নিহতের স্ত্রী জানান, জায়গা জমির বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার ভাই এবং ভাতিজাদের সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। ইতিমধ্যে তার ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ করার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো জানান, গভীর রাতে তার স্বামী প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে যায়। অনেক সময় ধরে ঘরে আসতে দেরি হলে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে আমি দেখি আমার স্বামী রক্ত মাখা অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরীভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপসহকারি মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার একঘন্টা পরে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন,সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যায়। নিহতের মৃত দেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:১১:০৮   ৩৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ