ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

মধ্যনগর প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫


বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় শিক্ষাখাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব প্রযুক্তি সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার ও সাকী তালুকদার।

এই প্রযুক্তি বিতরণের মধ্য দিয়ে মধ্যনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারের নতুন দ্বার উন্মোচিত হলো বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৩   ৩২১ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ