ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু

পটুয়াখালীতে প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


পটুয়াখালীতে প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু

পটুয়াখালী: কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশে চলছে কোরবানির পশু বিক্রির প্রস্তুতি। এ জেলায় এবার চাহিদার চেয়ে ৫ হাজার ১৮৩টি কোরবানির পশু বেশি রয়েছে। এতে জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে পাঁচ হাজারের বেশি।

জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলার ৮ উপজেলায় কোরবানির জন্য ১ লাখ ৩৩ হাজার ৩৭১টি গবাদি পশু রয়েছে। এর মধ্যে স্থানীয় চাহিদা ১ লাখ ২৮ হাজার ১৮৮টি। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৫ হাজার ১৮৩টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানির জন্য মোট গরু রয়েছে ৮৩ হাজার ৭১১টি। এর মধ্যে ষাঁড় ৫৭ হাজার ৭টি, বলদ ১৬ হাজার ৯৫৩ টি, গাভি ৯ হাজার ৭৫১টি, মহিষ ৩ হাজার ৬৯৬টি, ছাগল ৩৯ হাজার ১২১টি এবং ভেড়া ৬ হাজার ৮৪৩টি।

জেলার ৮টি উপজেলার মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২২ হাজার ৩২০ টি পশু, বাউফল উপজেলায় ২৬ হাজার ৮২৩টি, কলাপাড়া উপজেলায় ২২ হাজার ১৮৯টি, গলাচিপা উপজেলায় ২৩ হাজার ২৭০ টি, দশমিনা উপজেলায় ৮ হাজার ২২০ টি, মির্জাগঞ্জ উপজেলায় ১১ হাজার ৫৩৭টি, দুমকি উপজেলায় ৯ হাজার ৬৯৪টি, রাঙাবালী উপজেলায় ৯ হাজার ৩১৮টি কোরবানির পশু রয়েছে। জেলার প্রতিটি উপজেলার চাহিদার চেয়ে অতিরিক্ত কেরবানির পশু রয়েছে।

পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেলায় এবারের কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। বরং জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে ৫ হাজার ১৮৩টি পশু। ফলে কোরবানির পশু নিয়ে জেলার মানুষদের কোনো টেনশন নেই।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, জেলায় কোরবানির পশুর ঘাটতি নেই। পাশাপাশি কোরবানির হাট চাঁদাবাজমুক্ত রাখতে প্রতিটি হাটে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে পুলিশ, গোয়েন্দাবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

এল/আর

বাংলাদেশ সময়: ১৪:৫১:২২   ১১০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ