ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

হাতিয়ায় অস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


 

হাতিয়ায় অস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালী: হাতিয়া উপজেলার বয়ার চর টাংকির ঘাট এলাকায় কোস্টগার্ডের অভিযানে শীর্ষ সন্ত্রাসী আব্দুর রব বাহিনীর ৩ জন সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ডাকাতরা হল মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫) ও মোঃ সবুজ (৪২) তারা সকলেই হাতিয়া উপজেলাধীন টাংকির ঘাট এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে কোস্টগার্ডের দক্ষিন জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুনুর রশীদ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সকালে তাদেরকে আটক করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর হাতিয়ায় টাংকির ঘাট এলাকায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমূদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলণ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রবিবার রাত ৮ টা থেকে সোমবার ১৯ মে ২০২৫ তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশ এর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত আব্দুর রব বাহিনীর প্রধান আব্দুর রব এর বাড়ি তল্লাশী করে ৩ জন দুর্র্ধর্ষ ডাকাত, ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১১   ৩৪৬ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ