ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী

নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
নোয়াখালী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতিকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চত করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। অন্যান প্রার্থীদের মধ্যে হরিণ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪৬৮০ ভোট, ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩৭১৪ ভোট, হাত পাখা প্রতিকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২১৭৯ ভোট, তারা প্রতিকে মোহাম্মদ আবদুল মোতালেব ১২৩৭ ভোট, একতারা প্রতিকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতিকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতিকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট, ছাতা প্রতিকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নোয়াখালী-৬ হাতিয়া আসনে সামান্য কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পর্ণ হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:৫১   ২৭৫ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ