ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নেত্রকোনা–১ আসনে এমপি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা–১ আসনে এমপি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬


নেত্রকোনা–১ আসনে এমপি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা–১: (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

কেন্দ্র থেকে সংগৃহীত ফলাফল সিট অনুযায়ী তিনি ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।প্রাপ্ত তথ্যমতে, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে মোট ১,৫৯,৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি গোলাম রব্বানী পরাজিত হয়েছেন উল্লেখযোগ্য ভোট ব্যবধানে।

এ আসনে মোট ১২৪টি কেন্দ্র রয়েছে। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সবগুলো কেন্দ্র থেকে এজেন্টের মাধ্যমে সংগ্রহ করা ফলাফল সিটের ভিত্তিতেই এই বেসরকারি ফল জানা গেছে।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন-আমি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিজয় আমার একার নয়, এটি এ আসনের জনগণের বিজয়। আমি তাদের সেবক, তাদের পাহারাদার হয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চলাকালেই তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেছিলেন। বিপুল ভোটের এ ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা এ আসনের ভোটারদের স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৬   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ