ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬


হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিটিভির এক রিপোটার সহ এনসিপি বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে এই সব হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়ী বহরে থাকা বিটিভির রিপোটার মিরাজ উদ্দিনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এসময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককে ও পিঠিয়ে আহত করে।
এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওছখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসুদ এর সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো: ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে হাতিয় উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছেণ। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যাস্ত সময় পার করছেণ। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:২৩:২৫   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ