ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলার সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা

ডিমলার সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


ডিমলার সাবেক এমপি তুহিনকে গণসংবর্ধনা

নীলফামারী:-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে উপজেলা শহরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ১৮ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেন ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী বলেন, ‘এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব।’ তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহসভাপতি মো. মাহবুব উর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন- ডিমলা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রইসূল আলম চৌধুরী, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উপজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় ১৭ বছর আগে শাহরিন ইসলাম চৌধুরীকে আট বছরের কারাদন্ড দেন আদালত। গত ২২ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এরপর তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত
জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৮ মে তিনি জামিনে মুক্তি পান।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৬   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ