ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ

অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ

ঠাকুরগাঁও: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অসদাচরণের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর সেগুলো ধামাচাপা দিতে তিনি শিক্ষক নেতা, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতাদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করছেন তিনি। এসব অনিয়ম ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
জানা যায়, বিদ্যালয়ের মালিকানাধীন ৬৫টি দোকানঘরের ভাড়া আদায়ে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু নিজ ও পরিবারের সদস্যদের নামে তিনটি দোকানঘর নামমাত্র ভাড়ায় বরাদ্দ নেন। পরে সেগুলো অন্য ব্যবসায়ীদের কাছে অধিক ভাড়ায় প্রদান করে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ জুলাই ২০২৩ তারিখের জারি করা প্রজ্ঞাপন অমান্য করে এমপিওভুক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও সহকারী প্রধান শিক্ষক পদে এবং অন্যান্য সহকারী শিক্ষকদের বিদ্যালয় ফান্ড থেকে প্রায় ১৬ লাখ টাকা বেতন প্রদান করেছেন।
এছাড়াও এসএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্র ফি থেকে আদায়কৃত অর্থের ১৫ শতাংশ ভ্যাট দেখিয়ে একটি বড় অংকের টাকা আত্মসাৎ এবং ব্যবহারিক পরীক্ষার আয় থেকে যন্ত্রপাতি ক্রয়ের নামে মোটা অংকের অর্থ তছরুপ করেছেন তিনি। একটি প্রকাশনীর কাছ থেকে বিদ্যালয়ের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করা হলেও পিকনিক খাতে মাত্র ৬০ হাজার টাকা ব্যয়ের হিসেব দেখিয়ে বাকি অর্থ পকেটস্থ করেছেন। এতেই ক্ষান্ত হননি তিনি, বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের আহ্বায়ক হিসেবে এক অভিভাবক সদস্যের নাম ব্যবহার করা হলেও তাকে বিষয়টি অবহিত না করে উন্নয়নের নামে মোটা অংকের অর্থ ব্যয় দেখিয়েছেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক কর্মচারী জানিয়েছেন, শাহজালাল সাজু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর তিনি শিক্ষক কর্মচারীদের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অকারণে যখন তখন কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে তারা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দিকে এসব অভিযোগ সামনে আসার পর বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন মহলে তদবির শুরু করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু। শিক্ষক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টাও চালাচ্ছেন। স্থানীয় কিছু অসাধু সংবাদকর্মীকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিজের পক্ষে সাফাই গাওয়ানোর চেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, তিনি কোথাও দৌড় ঝাঁপ করছেন না। তবে কিছু সাংবাদিক তাকে না জানিয়ে নিঃস্বার্থ ভাবে তার পক্ষে কাজ করছেন বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:০৪   ৮৭ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ