ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন,যুবক আটক

মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন,যুবক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন,যুবক আটক

পটুয়াখালী: শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। তিনি ওই এলাকার অতুল রয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও জানা গেছে। রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে আগুন লাগার ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৭:০৪   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ