ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর শ্রীঘরে

কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর শ্রীঘরে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর শ্রীঘরে

পটুয়াখালী: দুমকি উপজেলায় ঘরে ঢুকে এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (৬ মার্চ) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও মা বিউটি আক্তারের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাতকে (১৭) বাসায় একা রেখে অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
পরে সন্ধ্যা ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা-মা ফিরে এসেছে ভেবে দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্ত মোস্তাকিম হাওলাদার ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে। যাতে কাউকে জানাতে না পারে, সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে।
এরপর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি করে মোস্তাকিম। একপর্যায়ে সুযোগ বুঝে কিশোরী দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে কিশোরটি বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলে।
প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকি থানা ব্রিজ এলাকা থেকে ওই কিশোরকে আটক করতে সক্ষম হয়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৩)।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:২১   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ