ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম

যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ মার্চ ২০২৬


 যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
নোয়াখালী : যারা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হাতিয়াকে সারা দেশের কাছে কলংকিত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দলমত নির্বিশেষে হাতিয়াতে রাজনৈতিক সহাবস্থান তৈরি করা হবে। যারা নির্বাচনের পরে বিএনপির নেতাকর্মীদের বাড়ীতে হামলা লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
রবিবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় পৌর বিএনপির আয়োজনে ইফতার পাটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার বিএনপির ধানের শীষেল প্রার্থী মাহবুবের রহমান শামীম।
তিনি আরো বলেন বিগত নির্বাচনে একটি দল প্যামেলি কাড এর বিষয়ে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন। আগামী ১০ মার্চ সেই কার্ড এর উদ্বোধন হতে যাচ্ছে। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ার নদী ভাঙ্গন সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ সমস্যার সমাধান করবেন বলে ঘোষনা দিয়েছেন। আমি অচিরেই তার সাথে দেখা করে সেই সব সমস্যা সমাধানে কাজ শুরু করবো।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্যাহ শাদাতের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন।
নির্বাচনের পর হাতিয়াতে এটি বিএনপির বড় অনুষ্ঠান। এতে দুপুরের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ওচখালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে। আলোচনা শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৪   ২১৮ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ