ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত

আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত

আমতলী: উপজেলার তিন ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকোর সহায়তায় এনএসএস ইয়েস ফর ইকো প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে তারুন্যের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. আবুল বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, ইয়েস ফর ইকো প্রকল্পের প্রকল্প ম্যানেজার হাসানুল বাননা, মো. তুষার আহম্মেদ মিঠু, মো. ইমরান ও কাজল বেগম প্রমুখ। সভায় পরিবেশ বান্ধন গ্রাম গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয়ের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মনোজ্ঞ এক নাটক মঞ্চায়ন করা হয়। সভায় আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও গুুলিশাখালী উনিয়নের তরুনরা অংশগ্রহন করে।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, বৈশ্বিক উষ্ণতার ফলে প্রতিদিন বাড়ছে জলবায়ুর ঝুঁকি। আমাদেও ঝুঁকি মোকাবেলা করতে হলে  পলিথিন, প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব গ্রাম গঠন করতে হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৩৩   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ