ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » চাঁদা না দেয়ায় সাবেক প্যানেল মেয়রের ওপর হামলা ও লুটপাট

চাঁদা না দেয়ায় সাবেক প্যানেল মেয়রের ওপর হামলা ও লুটপাট


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


 

চাঁদা না দেয়ায় সাবেক প্যানেল মেয়রের ওপর হামলা ও লুটপাট

খুলনা: পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কবিতা রানী দাশের ওপর হামলা, মারধর এবং তার বাড়িতে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

সোমবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা রানী দাশ বলেন, তিনি তিনবার পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং একাধিকবার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মাসিক চুক্তিতে জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, সমিতিতে গ্রাহকদের কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনা ঘটেছে, যা নিয়ে মামলা, আন্দোলন ও বিচারের দাবি চলছে। এমন পরিস্থিতিতে পৌর শ্রমিকলীগের আহ্বায়ক জাকির হোসেন ও মোস্তফা মোড়ল আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেন, এই টাকায় নাকি সব সমস্যা মিটিয়ে দিবেন। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা শুক্রবার বিকেলে ৪০-৫০ জনের একটি দল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।

কবিতা রানী দাশ অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ঘরে ঢুকে বেধড়ক মারধর করে, টেনে-হিঁচড়ে বাইরে এনে মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। আলমারি ও শোকেস ভেঙে ঘরের ভেতর থেকে ৪ লাখ ৩১ হাজার টাকা, চার ভরি সোনার গহনা ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তার শাড়ি ছিঁড়ে বিবস্ত্র করে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়দের সহায়তায় তিনি গুরুতর আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি হন। পরদিন শনিবার সকালে চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে কবিতা রানী দাশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত মোস্তফা মোড়ল ও জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদার কোনো বিষয় নয়। গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা বরং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৮   ২২২ বার পঠিত  |               







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ