ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান

আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার সিমান্তে সরকারি খালের কালর্ভাটের মুখ বন্ধ করে পাঁকা ভবন নির্মান করছে রামশিল ইউনিয়ন বিএনপির সভাপতি। এঘটনায় বাজার কমিটি ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি উপজেলার সহকারি কমিশনার ভূমিকে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার সিমান্তে কালর্ভাটের মুখ বন্ধকরে সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান করছে রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার। সে রামশীল গ্রামের লাল মোহন তালুকদারে ছেলে। অ্যাপোলো বিএনপির নেতা ও স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়াতে তার বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পাচ্ছে।
কালভার্টের সামনে পাকা ভবন নির্মান করাতে জমির পানি ও উপজেলার রাজিহার-বাটরা রামশীল খালের পানি প্রবাহে বাঁধা হচ্ছে। বিষয়টি উপজেলার সহকারি কমিশনার ভূমিকে জানানো হয়েছে।
বাটরা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাজিহার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক পরিতোষ রায় বলেন, পানি চলাচল বন্ধকরে সরকারি খালে ভিতরে পাকা ভবন তৈরিকরা ঠিক হচ্ছেনা। এটা বেআইনি। অ্যাপোলো তালুকদার দলীয় প্রভাব খাঁটিয়ে পাকা ভবন নির্মাণ করছেন।
এবিষয়ে নির্মাণকাজের মিস্ত্রী বাটরা গ্রামের গৌরঙ্গ বৈষ্ণবের ছেলে নিখিল বৈষ্ণব বলেন, খালে ভিতরে পাকা ভবন করা ঠিক না এতে পানি চলাচল ও ইরি-বোর মৌসুমে পানি সেচের সমস্যা হবে। বর্ষার পানি নামতে না পারলে মানুষ পানিতে ডুববে। আমরা পেটের দায়ে কাজ করছি।
এব্যপারে রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো.ইলিয়াস তালুকদার বলেন, খালের মধ্যে পাকা ঘর তোলা বেআইনি। ঘর তোলার কারনে পানি সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। বোরো চাষের সময় খালে পানি থাকেনা।
এ বিষয়ে অভিযুক্ত রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার সাংবাদিকদের জানান, আমি কালভার্টের মুখে খালের ভিতরে পাকা ভবন নির্মাণ করছি একথা সত্য। ওই জায়গাটা কোটালিপাড়া ও আগৈলঝাড়ার সীমান্ত।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন জানান বিষয়টি আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য লোক পাঠিয়েছি । এরপরে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কোটালিপাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মাসুম বিল্লা সাংবাদিকদের বলেন, বিয়টি আমিও জেনেছি। দুই উপজেলার সিমান্তে হওয়ায় আমরা সমন্বয় করে ব্যবস্থা গ্রহন করবো। তবে খালের ভিতরে সরকারি সম্পত্তিতে পাকা ভবন করা বে-আইনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১০   ৩৪৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ