ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ

আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ

বরগুনা: আমতলী উপজেলার তিন ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকোর সহায়তায় এনএসএস ইয়েস ফর ইকো প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে তারুন্যের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. আবুল বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, ইয়েস ফর ইকো প্রকল্পের প্রকল্প ম্যানেজার হাসানুল বাননা, মো. তুষার আহম্মেদ মিঠু, মো. ইমরান ও কাজল বেগম প্রমুখ।

সভায় পরিবেশ বান্ধন গ্রাম গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয়ের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মনোজ্ঞ এক নাটক মঞ্চায়ন করা হয়। সভায় আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও গুুলিশাখালী উনিয়নের তরুনরা অংশগ্রহন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, বৈশ্বিক উষ্ণতার ফলে প্রতিদিন বাড়ছে জলবায়ুর ঝুঁকি। আমাদেও ঝুঁকি মোকাবেলা করতে হলে পলিথিন, প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব গ্রাম গঠন করতে হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫৭   ২৩০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ