ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন

কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


কাউখালীতে দুইদিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনের সোমবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করনের লক্ষ্যে দুই দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভিন আক্তার।

উপজেলার সদর ইউনিয়ন ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতের মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি অন্যতম মাধ্যম। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১১:২১   ২৭০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ