ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


 

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণঞ্জ: আড়াইহাজারে একটি ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে
উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খানপাড়ার একটি কারখানার চার শ্রমিক বাসা ভাড়া নিয়ে মেস করে বসবাস করেন।

প্রতিদিনের মত মঙ্গলবার সকালে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতরে থাকা চার শ্রমিকই অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে।

দগ্ধ শ্রমিকরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেলিগাতী গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৪), বরিশাল জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আফ্রিদি (২৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান সোহাগ (৩২)। এদের মধ্যে কামরুল হাওলাদারের বার্ন ৩.৫০ শতাংশ, আতিকুর রহমানের ৫ শতাংশ, সোহাগ মিয়ার ১.৫০ শতাংশ এবং মো. আফ্রিদীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়।

আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের ঢাকা মেডিকেলের বান ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা গ্রিন জোনে আছেন।

এ বিষয়ে আড়াইহাজার থানা ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩০   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ