ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর: বিএনপির তৃণমূল পর্যায়ে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠনের অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে পত্তাশী জনকল্যাণ কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কবির হোসেন খান এবং পরিচালনা করেন সদস্য সচিব রুহুল আমিন শেখ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সহকারী সমন্বয়ক আব্দুস সালাম হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, আহসানুল ছগির, শাহরিয়ার সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন খান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর গণের ভোটে ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৪৮   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ