ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

পটুয়াখালী: বাউফলে শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। পটুয়াখালীর বাউফলে তাওসিফ ইসলাম অর্ক (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলায় ওই শিক্ষার্থীর পায়ের তিনটি রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরের

হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী তাওসিফ ইসলাম অর্ক (১৭) পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পূর্ব শত্রুতার জেরে অর্কের বাবা তৌহিদুল ইসলাম ফয়সাল বাউফলের এক মোটরসাইকেল আরোহী মোসারেফকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। ওই দিনই প্রতিশোধমূলকভাবে দুর্বৃত্তরা ফয়সালের মেজ ছেলে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ইসলাম সূর্যকে (১২) পিটিয়ে আহত করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার দুর্বৃত্তরা সেই ঘটনার ধারাবাহিকতায় বড় ছেলে তাওসিফ ইসলাম অর্ককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা অর্ককে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন, অর্কের ডান পায়ের জখম গুরুতর। তিনটি রগ কাটা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পুলিশ আইনি কার্যক্রম শুরু করেছে। ঘটনার বিস্তারিত দ্রুতই গণমাধ্যমকে জানানো হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৬   ৩০২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ