ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ছাত্র-জনতার ঝাড়ু মিছিল

পটুয়াখালীর বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ছাত্র-জনতার ঝাড়ু মিছিল


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


পটুয়াখালীর বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ছাত্র-জনতার ঝাড়ু মিছিল

পটুয়াখালী: বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ছাত্র-জনতার ঝাড়ু মিছিল। পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের পাবলিক মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ গেইট সড়কের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রখেন, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মো. শুভ চন্দ্র শীল, বাউফল উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আয়শাতুন্নেছা বর্ষা, কালাইয়া কামিল মাদরাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্রী শাহনাজ আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কালের কন্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেল ও খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচ এম বাবলুর সঙ্গে বাউফল উপজেলার ইউএনও আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ন ও অগ্রহনযোগ্য আচারণের প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা দুর্নীতিবাজ ইউএনওকে বাউফলে চাই না। বাউফলে এমন একজন ইউএনও চাই যিনি প্রকৃত অর্থে জনগনের সেবক হবেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন দুর্নীতে জড়িয়ে পড়েছেন। এসএসসি ও দাখিল পরীক্ষার ১৫ টি পরীক্ষার কেন্দ্র থেকে সম্মানীভাতা হিসেবে প্রতিটি কেন্দ্র থেকে ৪০ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযেগ করেন। আগামী দুই কর্মদিবসের মধ্যে এই ইউএনওকে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা। আঃ মমিন নামে স্থানীয় একজন রিক্সাচালক অভিযোগ করে বলেন, আমি একদিন উপজেলা চত্বরে রিক্সনিয়ে প্রবেশ করি। আমি বুজি নাই উনি ইউএনও। এ সময় ইউএনও মহোদয় সেখানে প্রবেশের দায়ে ২/৩ টি চড় থাপ্পর মারেন। উনি আমার সঙ্গেও বেয়াদবি করেছেন। আমাকে ধরে নিয়ে যান। পরে উনার ড্রাইভার ইব্রাহিম আমাকে ছাড়িয়ে আনেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুল ইসলাম সাংবাদিককে বলেন, আমি কোন অসদাচারণ করিনি। উল্টো উনি আমার সাথে অসদাচারণ করেছেন।

উল্লেখ্য, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই কমিটির সভাপতি কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল কে শাস্তি দিয়ে জেলে ভরে দেওয়ার হুমকী দিয়ে বলেন, আমি প্রজাতন্ত্রের এমন চাকার, মালিককে শাস্তিও দিতে পারি। হুমকীর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৮   ৪০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ