ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


 নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে। সেখানে ইমনের জন্য একটি মোবাইল ক্রয় করে দু’জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে থাকা একটি ড্রাম ট্রাক মহাসড়ক থেকে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী প্রায় দু’ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সি.আর.এস.জি কোম্পানীর সিও ঘটনাস্থলে এসে নিহতদের পরিবারের দায়িত্ব না নেন, ততক্ষন সড়ক অবরোধ তোলা হবে না। এক পর্যায়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম ও শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান আজ বৃহস্পতিবার বিকালে সিও’সহ নিহতদের পরিবার এবং এলাকাবাসীদের নিয়ে হাইওয়ে থানায় বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। আউশকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৬   ১০৮ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ