ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল মাস্টার’র মুক্তির দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল মাস্টার’র মুক্তির দাবিতে মানববন্ধন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল মাস্টার’র মুক্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম বাবুলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর দুইটায় ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ওহাব গাজি, হাফেজ, শামিম মৃধা ও রাহিমা, শিক্ষার্থী সুরভী সহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় ওই চেয়ারম্যানকে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন।

উল্লেখ্য, বুধবার শেষ বিকালে একটি মামলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ২০২৩ সালে কলাপাড়া বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২০:০১   ২০২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ