ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথার সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে শামা ওবায়েদ শোক

সালথার সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে শামা ওবায়েদ শোক


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


সালথার সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে শামা ওবায়েদ শোক

ফরিদপুর: সালথা উপজেলার সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন ওরফে কামাল হুজুর (৮০) ইত্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। হৃদরোগে আক্তার হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও ভক্ত রেখেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন অসুস্থ্য ছিলেন। অসুস্থ্যতার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার (২২) বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দরবার শরীফের আঙ্গিনায় দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসী ও হাজারো ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সুলতানপাড়া পাক দরবার শরীফের পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০৬:২৫   ১৮২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ