ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল মালেক

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল মালেক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল মালেক

পাবনা: সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক ওয়াকফ-সার্ভিস (ও.এস) এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক। গত সোমবার সকাল ৯টায় তার নিজ গ্রাম সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, আব্দুল গফুর, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ শরীক হন। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে আব্দুল মালেক কে সমাহিত করা হয়। এর আগে তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে আব্দুল মালেকের মরদেহ বহনকারী গাড়ি গ্রামের বাড়ি চর দুলাই এসে পৌঁছায়।

এ সময় সেখানে বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন,প্রতিবেশীসহ নানা-শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষবারের মতো একনজর দেখতে সেখানে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। উল্লেখ্য, প্রয়াত আব্দুল মালেক সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জামিলুর রহমান লিটনের পিতা ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০১:৩১   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ