ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: বাউফল উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালেরকণ্ঠের সাংবাদিক শহিদুল হক সেহেলের (এমরান হাসন) সাথে ইউএনও মোঃ আমিরুল ইসলাম অসদাচরণের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ ও প্রচারিত হওয়ায় ক্ষুব্দ হয়ে এবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত কয়েকজন শিক্ষক নেতার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করিয়েছেন বাউফল উপজেলার ইউ,এন,ও আমিনুল ইসলাম।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষি করে পুনরায় পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়।
এতে নেতৃত্বদেন আওয়ামী লীগ সমর্থীত এমপিওভূক্ত মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ছোট ভাই ও নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম নাসির উদ্দিন সবুজের নেতৃত্বে শতাধিক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা এ মিছিল করেন। এ মিছিলে বিএনপির (একাংশের) বিতর্কিত এক নেতার কয়েকজন কর্মী ও সমর্থককেও দেখা গেছে। মিছিলে ধরি ধরি ধরিনা, ধরলে কিন্তু ছাড়মুনা,হলুদ সাংবাদিকদের হাত- পা ভেঙ্গে দাও,গুড়িয়ে দাও। প্রশাসনের অপমান চলবেনা, ইউএনও স্যারের অপমান সহ্য করা হবেনা, সাংবাদিকদের কালো হাত ভেঙ্গে দেও, গুড়িয়ে দেও ইত্যাদি ভাষায় শ্লোগান দেয়া হয়।
সূত্র জানায়, ইউএনও মোঃ আমিনুল ইসলাম যে সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের এই মিছিলে আসতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, ইউএনও আমিনুল ইসলাম পতিত আওয়ামী লীগ সমর্থীত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদকে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিলের আয়োজন করার দায়িত্ব দেন। ইউএনও আমিনুল ইসলাম হচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূখ্য সচিব তোফাজ্জেল হোসেনর ভাগ্নি জামাই।
পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শাহিন রেজা, আব্দুল্লাহ আল ফাহাদ, কারখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান প্রমূখ।
আওয়ামী লীগের দোষরা প্রকাশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল ও নানা ধরেণের আপত্তিকর শ্লোগান দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
দৈনিক মাবজমিনের সাংবাদিক তোফাজ্জেল হোসেন বলেন, “ ফ্যাস্টিস্ট হাসিনার দোষর ইউএনও আমিনুল ইসলাম এর পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাকরীকালীন সময় ব্যাপক দুর্নীতি করেছেন। পত্রিকার শিরোনাম হয়েছেন। এখানে এসেও দুর্নীতি করছেন। সাংবাদিকদের লেখালেখির কারণে তাকে যাতে অপসারণ না করা হয় সেই উদ্দেশ্য নিয়ে তার কিছু নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল করিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৫ ১৯৯ বার পঠিত | ● ইউএনও ● বাউফল ● সাংবাদিক