ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষার্থীকে জুতাপেটা, শিক্ষকের বিচার দাবী

শিক্ষার্থীকে জুতাপেটা, শিক্ষকের বিচার দাবী


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে ২০২৫


শিক্ষার্থীকে জুতাপেটা, শিক্ষকের বিচার দাবী


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে বাতরুমের জুতা দিয়ে পিটিয়ে আহত করায় প্রধান শিক্ষকের বিচারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) উপজেলার ৩নং আমুয়া ইউনিয়নের ৮২ নং পুর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
শিক্ষার্থী অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল পচিালনা কমিটির সভাপতি মো.হাবিবুর রহমান,আহত শিক্ষার্থী মারুফ সিকদার, অভিভাবক ইদ্রিস আকন, কহিনুর বেগম, মো.শাহআলম, মো.আবদুল হালিম ও মাওলানা জাকারিয়া প্রমূখ।
গত বুধবার (২১ মে) টিফিন বিরতিতে মাঠে খেলাধুলার সময় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারুফ সিকদারের সাথে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারুফ হোসেনের সাথে তর্কবির্তক হয়। পরে প্রধান শিক্ষকের কাছে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারুফের বিরুদ্ধে অভিযোগ করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারুফ হোসেন।

এসময় প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ মারুফ সিকদারের কোন কথা না শুনে বাতরুমের জুতা দিয়ে পিটিয়ে তাকে আহত করে।
বক্তাদের অভিযোগ প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ ইতিপুর্বে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বেদম মারধর করে। সেসময় তার বিচার না হওয়ায় পুনরায় এ ধরনের কাজ করতে সাহস পেয়েছেন। অমানবিক কর্মকান্ডের জন্য প্রধান শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বিদ্যালয়ে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৭   ৩৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ