ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

সিংগাইরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


সিংগাইরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

মানিকগঞ্জ: সিংগাইরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১৫ মে উপজেলার সায়েস্তা ইউনিয়নে বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার(২৪ মে) দুপুরে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানাযায়,পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের এক কিশোরী সিংগাইর উপজেলা সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানী বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশুনা করতেন। এর মধ্যে একই গ্রামে মো.সেলিম হোসেন(২৩) নামের এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণে করে।

বিষয়টি ভিকটিম তার নানীকে জানালে মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে কিশোরী অসুস্থ্য হলে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোড় চেস্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৪   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ