ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মানিকগঞ্জ: সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা মামলার প্রধান আসামি রাজীবকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার সকালে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজীবের অবস্থান ট্যাগ করা হয়। পরে পুলিশের একটি টিম পটুয়াখালী সদর থানার নতুন বাজার নামক স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজীবকে (১৯) গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর ফাঁকা সড়কে গত সোমবার রাত ৮ টার দিকে রাজিবসহ ৬/৭ জন মিলে পূর্বশত্রুতার জেরধরে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল ইসলাম খানকে (১৭) কুপিয়ে হত্যা করে। হত্যার ২ দিন পর নিহতের পিতা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে সিংগাইর থানায় মামলা করা হয়।এরপর থেকে প্রধান আসামি রাজীব ছদ্মবেশ ধারণ করে এলাকা থেকে পালিয়ে যায়। পরে পটুয়াখালী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজীবের বাড়ি উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। সে খাসের চর গ্রামে নানা মোসলেম উদ্দিনের বাড়িতে বসবাস করতো। এর আগে সাভার ও হেমায়েতপুর কিশোর গ্যাং বাহিনী গড়ে বিভিন্ন অপকর্ম করে এলাকায় পালিয়ে আসে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সিংগাইর থানার এস আই রেজাউল করিম বলেন, রাহুর হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৭   ২৮১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ