ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

বাউফলে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


বাউফলে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালী: বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও শাস্তি দেওয়ার হুমকির প্রতিবাদে এবং ইউএনওর অপসারণ দাবিতে বিভিন্ন প্রত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাউফলে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিত পালন করা হয়। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ভোরের কাগজের অতুল চন্দ্র পাল, জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু, সমকালের জিতেন্দ্র নাথ রায়, যুগান্তরের আরেফিন সহিদ, কালবেলার এমএ বশার প্রমুখ, মানবজমিনের তোফাজ্জেল হোসেন, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদ দেলোয়ার হোসেন ও সাংবাদিক অহিদুজ্জামান সুপন।
বক্তারা বলেন, ইউএনও আমিনুল ইসলাম হচ্ছে ফ্যাসিবাদ হাসিনা সরকারের মূখ্য সচিব তোফাজ্জেল হোসেনের আপন ভাগনি জামাই। সেই প্রভাবে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউএনও থাকাকালীন ব্যাপক অনিয়মে জড়িয়ে পড়েন।

যে কারণে তিনি পত্রিকার শিরোনামও হয়েছেন। বাউফলে তিনি সাংবাদিককে জেলে ঢুকানোর হুমকি দিয়ে তার নিয়ন্ত্রণাধীন মাদ্রাসার সুপার, অধ্যক্ষদের মাঠি নামিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছেন্। এটা শুভ লক্ষন নয়,।তারা কিন্তু আমাদের ফোন দিয়ে বলেছেন,ভাই আমরা তার অধিনে চাকরী করি বোঝেনই তো। তিনি (ইউএনও) বাউফলে চাকুরি করার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা তার (ইউএনও) বিভাগীয় শাস্তিসহ অপসারণ দাবি করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৮   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ