ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

লালমোহনে ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


লালমোহনে ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

ভোলা: লালমোহন উপজেলায় জাটকা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। এ জালের বাজার মূল্য অন্তত ৩০ লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে জুন পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চলমান। ওই অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। আমরা কঠোরভাবে এ অভিযান অব্যাহত রাখবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:৫৭   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ