ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ই-নামজারীসহ নানা সেবা নিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন

সিংগাইরে ই-নামজারীসহ নানা সেবা নিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


সিংগাইরে ই-নামজারীসহ নানা সেবা নিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন


মানিকগঞ্জ:
সিংগাইরে নানা আয়োজনে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন,র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে ভুূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন বলেও জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সহকারি পুলিশ সুপার,সিংগাইর সার্কেল মো.ফাহিম আসজাদ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:মো. সাজেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সমাজ সেবা অফিসার মো.মঞ্জরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভূমি সেবা গ্রহীতারা।

উল্লেখ্য, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ৩ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় কুইজ প্রতিযোগিতা, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪১:১০   ২২৯ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ