ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নদী থেকে ভাসমান অবস্থায় তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নদী থেকে ভাসমান অবস্থায় তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


নদী থেকে ভাসমান অবস্থায় তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পাবনা: নদীতে ভাসছিল ইতুল হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (২৪ মে) রাত নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল ইতুল। সে মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে ইতুল। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দশটার দিকে দু’জন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি ইতুলের লাশ। এ সময় ইতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধারের পর আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:২৭   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ