ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন সভা

কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন সভা

গাজীপুর: কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই জান্নাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

সভায় ব্র্যাক শিখা টেকনিক্যাল ম্যানেজার জেন্ডার জাস্টিস ডাইভারসিটি হামিদা আহসান শিখা প্রকল্পের প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান বলেন, শিখা প্রকল্প গাজীপুর জেলায় লিঙ্গ ভিত্তিক সহিংসতারোধ, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্ম, বিশেষ করে নারী ও মেয়েদের জন্য যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে ৫৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করবে। শিখা প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোটিং এন্ড রেসপন্ডিং এ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করে যাবে।

এ সময় শিখা প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মোহাম্মদ আরিফ রাব্বানী, কমিউনিটি ভলান্টিয়ার খায়রুন নাহার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৩৭   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ